রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তের গুলি

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি খুলনা সদর

2026-01-27T23:00:35+00:00
2026-01-27T23:10:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তের গুলি
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:০০ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ১১:১০ পিএম
প্রতীকী ছবি
খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি খুলনা সদর থানার নতুন বাজার এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে এবং রূপসা উপজেলা চিংড়ি বণিক সমিতির সদস্য।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রূপসার মীনা বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, আহত যুবক পেশায় একজন মাছ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি পূর্ব রূপসার মীনা বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। 


তিনি আরও বলেন, স্থানীয়রা গুলির শব্দ শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   গুলি  আহত  দুর্বৃত্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: