মামার শ্যালিকার সঙ্গে প্রেমে বাধা দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার তালতলী উপজেলায় স্বাধীন দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম প্রদীপ দাস।মঙ্গলবার

2026-01-27T22:12:15+00:00
2026-01-27T22:12:30+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মামার শ্যালিকার সঙ্গে প্রেমে বাধা দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ১০:১২ পিএম
সংগৃহীত ছবি
বরগুনার তালতলী উপজেলায় স্বাধীন দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম প্রদীপ দাস। 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্বাধীন দাসের নানি কিরণ বালা বাড়িতে এসে তাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি দরজা খুলে ঘরের বারান্দায় নাতি স্বাধীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

Advertisement
নিহতের মা কাকলী রানী দাস জানান, স্বাধীনের সঙ্গে তার মামা শুভ অধিকারীর শ্যালিকা টুম্পার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পারেন তিনি। বিষয়টি নিয়ে তিনি ছেলেকে নিষেধ করেছিলেন। তার ধারণা, এই বিষয়টি নিয়ে মানসিক চাপে এমন ঘটনা ঘটে থাকতে পারে।


এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ

  বিষয়:   আত্মহত্যা  মৃত্যু  শিক্ষার্থী  প্রেম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: