দুবাইয়ে গড়ে উঠছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র দুবাই এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি ব্যতিক্রমী মাইলফলকের সঙ্গে। দুবাইয়ের ঐতিহ্যবাহী গোল্ড ডিস্ট্রিক্ট এলাকায় নির্মাণ করা

2026-01-28T10:10:48+00:00
2026-01-28T10:10:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দুবাইয়ে গড়ে উঠছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:১০ এএম 
দুবাইয়ের স্বর্ণের রাস্তা। ছবি : খালিজ টাইমস
বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র দুবাই এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি ব্যতিক্রমী মাইলফলকের সঙ্গে। দুবাইয়ের ঐতিহ্যবাহী গোল্ড ডিস্ট্রিক্ট এলাকায় নির্মাণ করা হচ্ছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা। সম্প্রতি গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিনব উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। প্রকল্পটির বিস্তারিত পরিকল্পনা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বর্ণ বাণিজ্যে দুবাইয়ের অবস্থান ইতোমধ্যেই বিশ্বব্যাপী শক্তিশালী। ২০২৪-২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩.৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। এই বাণিজ্যে দেশটির প্রধান অংশীদার হিসেবে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। এর ফলে আমিরাত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ কেনাবেচার কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

নতুন এই গোল্ড ডিস্ট্রিক্টকে ‘হোম অব গোল্ড’ হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে স্বর্ণ ও অলঙ্কার সংশ্লিষ্ট সব ধরনের সেবা এক জায়গায় পাওয়া যাবে। খুচরা বিক্রি থেকে শুরু করে বুলিয়ন ট্রেডিং, পাইকারি বাণিজ্য এবং স্বর্ণভিত্তিক বিনিয়োগ সেবাও এই ডিস্ট্রিক্টের আওতায় থাকবে।
আরও পড়ুন

বর্তমানে এই এলাকায় সুগন্ধি, প্রসাধনী, স্বর্ণ ও লাইফস্টাইল পণ্যসহ বিভিন্ন খাতে এক হাজারের বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যেই জাওয়াহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশকের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত ব্র্যান্ডগুলো সেখানে তাদের ফ্ল্যাগশিপ শোরুম চালু করেছে।

এছাড়া ভারতীয় স্বর্ণ ব্যবসার পরিচিত নাম জয়ালুকাস দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে ২৪ হাজার বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাগশিপ শোরুম চালুর পরিকল্পনা ঘোষণা করেছে, যা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শাখা হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি বলেন, ‘দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, পরিসর এবং সম্ভাবনার এক অনন্য সংমিশ্রণ তৈরি করেছে।’

অন্যদিকে দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের আওতাধীন দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল খাজা বলেন, ‘স্বর্ণ দুবাইয়ের সংস্কৃতি ও বাণিজ্যিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই নতুন উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি এবং একই সঙ্গে সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের ভিত্তিতে ভবিষ্যতের জন্য নতুন একটি দিগন্ত উন্মোচন করছি।’

এএডি/


  বিষয়:   খালিজ টাইমস  দুবাই  বিশ্ব  স্বর্ণের রাস্তা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: