মিরসরাইয়ে ট্রাক-সিএনজি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে একজন

2026-01-28T11:03:05+00:00
2026-01-28T11:40:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে ট্রাক-সিএনজি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ এএম  আপডেট: ২৮.০১.২০২৬ ১১:৪০ এএম
মিরসরাইয়ে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে একজন মাদরাসা শিক্ষার্থীসহ ২ জন নিহত হন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে দুর্ঘটনাটি ঘটে  । 

নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সিএনজি ও শিক্ষার্থীদের ধাক্কা দেয়ার পর মহাসড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিক্ষার্থী হলেন খাদিজা মাশমুম, বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী। আরেকজন নিহতের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণে চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযানে ফায়ার সার্ভিস এবং জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ কাজ করছে।


চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার সময়ের আলোকে জানিয়েছেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় দুর্ঘটনার খবর পাই। দ্রুত ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। দুইজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।


/ইউএমএইচ 



  বিষয়:   মিরসরাই  ট্রাক-সিএনজি অটোরিকশা  সংঘর্ষ  শিক্ষার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: