প্রেমিকের সঙ্গে হোটেলে স্ত্রী, হাতেনাতে ধরল স্বামী

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক স্বামী তার স্ত্রীর সঙ্গে হোটেলে প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেছেন। ঘটনা এমন, স্ত্রী

2026-01-28T13:32:43+00:00
2026-01-28T13:32:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
প্রেমিকের সঙ্গে হোটেলে স্ত্রী, হাতেনাতে ধরল স্বামী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:৩২ পিএম 
হাতেনাতে প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ধরলেন স্বামী। সংগৃহীত ছবি
উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক স্বামী তার স্ত্রীর সঙ্গে হোটেলে প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেছেন। ঘটনা এমন, স্ত্রী তার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে হোটেলে প্রেমিকের সঙ্গে একান্ত সময় কাটাতে গিয়েছিলেন। কিন্তু সেই হোটেলে স্বামী পিছু নিয়ে পৌঁছালে তিনি দু’জনকে হাতেনাতে ধরেন। 
ভিডিওতে দেখা যায়, স্বামী ধাওয়া করে এসে হোটেল থেকে প্রেমিক-স্ত্রীকে বের করে দেন। ওই বধূ তখন পোশাক পরতে পরতে বেরিয়ে আসেন এবং এরপর শুরু হয় বাগবিতণ্ডা। ঘটনাস্থলে অনেক লোক জমায়েত হয়। স্ত্রী দাবি করেন, তিনি দু’বছর ধরে স্বামীর সঙ্গে থাকতে পারেননি, তাই একাকিত্ব কাটাতে অন্য কারো সঙ্গে জড়িয়েছেন। কিন্তু লোকজনের প্রশ্নবাণে পড়ে ওই নারী বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়েন।

ঘটনার ভিডিও ‘ঘর কা কালেশ’ নামে এক একাউন্ট থেকে ভাইরাল হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত বহু মানুষ দেখেছেন এবং তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ মজার মজার মন্তব্য করছেন, কেউ স্বামীর মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার অনেকে বধূর সিদ্ধান্তকে নিন্দা করেছেন।  


এক নেটাগরিক বলেন, এ কেমন অসভ্যতা! পরকীয়ার ঘটনা যেন দিন দিন বেড়ে চলেছে। অন্যজন মজা করে লিখেছেন, এই সব মজা দেখার জন্যই তো সোশ্যাল মিডিয়ায় থাকা।

আবার কেউ বধূর পক্ষ নিয়ে মন্তব্য করেছেন, স্বামী যদি দু’বছর ধরে সঙ্গে না থাকে, তাহলে বধূর অন্য কারো আশ্রয় নেওয়া কি অন্যায়?


/ইউএমএইচ



  বিষয়:   উত্তরপ্রদেশ  ঝাঁসি  প্রেমিক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: