ভারতের সিদ্ধান্তের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে অবস্থানরত ভারতীয় মিশনের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফেরত নেওয়ার সিদ্ধান্তের পেছনে কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র

2026-01-28T18:34:41+00:00
2026-01-28T18:34:41+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ভারতের সিদ্ধান্তের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম 
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি
বাংলাদেশে অবস্থানরত ভারতীয় মিশনের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফেরত নেওয়ার সিদ্ধান্তের পেছনে কোনো সুস্পষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে, ভারতীয় কর্মকর্তা বা তা তাদের পরিবার বিপদে আছে।’ 

বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা সংকেত আছে কি না- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শঙ্কা নেই। আর সংকেত কী- আমি বুঝতে পারছি না। এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মীদের পরিবারকে যে কোনো সময় চলে যেতে বলতেই পারে।’ 


তিনি বলেন, ‘তারা কেন এটা করছেন, তার কোনো কারণ আমি খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা পরিবার বিপদে আছে। এ রকম একটি ঘটনাও ঘটেনি। আশঙ্কা তাদের মনে হয়তো থাকতে পারে অথবা তারা হয়তো কোনো বার্তা দিতে চাইছে- হতে পারে। কিন্তু আমি আসলে এর মধ্যে সঠিক কোনো বার্তা খুঁজে পাচ্ছি না।’ 

উপদেষ্টা বলেন, ‘তবে আমি এটাকে এভাবে বলব- তারা যদি তাদের পরিবার-পরিজনকে ফেরত নিতে চান, এ ব্যাপারে আমাদের তো কিছুই করার নেই। নিতেই পারেন। সার্বিকভাবে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি। আমরা যদি আগের দিকে তাকাই, যখন নির্বাচন হতো- মাঝখানে তো অনেকদিন নির্বাচন হয়নি- নির্বাচনকালীন সময়ে ছোটখাটো কিছু মারামারি, ধাক্কাধাক্কি সব সময়ই হতো। এবার তার থেকে বেশি কিছু হয়েছে বলে মনে হচ্ছে না।’ 

কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কি না- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা বিপদে আছেন- এ রকম কোনো কথা আমাদের জানানো হয়নি।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভারতের সিদ্ধান্ত  পররাষ্ট্র উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: