রাজধানীর উত্তরায় বাজারে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর উত্তরার একটি বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। জানা গেছে, উত্তরা-১১

2026-01-28T18:16:34+00:00
2026-01-28T19:06:38+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানী
রাজধানীর উত্তরায় বাজারে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরার একটি বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। জানা গেছে, উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে এ আগুনের ঘটনা ঘটে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়। 


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   রাজধানী  উত্তরা  বাজার  ভয়াবহ আগুন 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: