গণভোটে ‘হ্যাঁ’ দাবিতে কর্মসূচি ঘোষণা ঐক্যবদ্ধ ছাত্রসংসদের

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজমায়েত কর্মসূচির ঘোষণা করেছে ঐক্যবদ্ধ ছাত্রসংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর

2026-01-28T18:49:34+00:00
2026-01-28T18:49:34+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিক্ষা
গণভোটে ‘হ্যাঁ’ দাবিতে কর্মসূচি ঘোষণা ঐক্যবদ্ধ ছাত্রসংসদের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৪৯ পিএম 
ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের নেতারা। ছবি : সময়ের আলো
বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজমায়েত কর্মসূচির ঘোষণা করেছে ঐক্যবদ্ধ ছাত্রসংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এই সংগঠনের অন্তর্ভুক্ত।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঐক্যবদ্ধ ছাত্রসংসদ। 

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় সিলেটের বন্দর বাজার কোর্ট পয়েন্টে থেকে তাদের প্রথম কর্মসূচি শুরু হবে। ধারাবাহিকভাবে প্রতিটি বিভাগ এই কর্মসূচি পালন করবে বলে জানান ঐক্যবদ্ধ ছাত্রসংসদ।

ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) এস‌এম ফরহাদ বলেন বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ন্যায়ভিত্তিক, নিরাপদ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটকে জনগণের আকাঙ্ক্ষার সাংবিধানিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ মানে কেবল একটি ভোট নয়; এটি বৈষম্যহীন সমাজ ও জনগণের অধিকার নিশ্চিত করার পক্ষে দৃঢ় অবস্থান।

এই লক্ষ্যকে সামনে রেখে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ- ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসু- সম্মিলিতভাবে ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ ব্যানারে বিভাগীয় শহরসমূহে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে।


তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় শহরে এ ধরনের গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হবে। গণজমায়েতগুলোতে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসু নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত থাকবেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ব্যবসায়ী সমিতির সভাপতি, প্রেস ক্লাবের সভাপতি, শিল্পকলা একাডেমির সভাপতি, ক্রীড়া সংস্থার সভাপতি, শ্রমিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষক-ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির প্রতিনিধিরা।

এই গণজমায়েতের মাধ্যমে আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক উপায়ে সকল শ্রেণি পেশার মানুষকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাব। কারণ রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে।

এসময় তিনি দলমত নির্বিশেষে সারাদেশের সকল ছাত্র ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি সফল করে তোলার আহ্বান জানান।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   গণভোট  হ্যাঁ  দাবি  কর্মসূচি  ঐক্যবদ্ধ ছাত্রসংসদ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: