ঢাবিতে ছাত্রীসংস্থার আয়োজনে ‘হিম উৎসব’

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘হিম উৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাবির

2026-01-28T18:50:38+00:00
2026-01-28T18:50:38+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবিতে ছাত্রীসংস্থার আয়োজনে ‘হিম উৎসব’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম 
ঢাবির বটতলা প্রাঙ্গণে ছাত্রীসংস্থার আয়োজনে হিম উৎসব অনুষ্ঠিত হয়। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘হিম উৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাবির বটতলা প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়। বুধবার (২৮ জানুয়ারি) উৎসবটি শেষ হয়। 

Advertisement
উৎসবে মেহেদি কর্নার, বিভিন্ন স্টল, সাংস্কৃতিক আয়োজন, পিঠাপুলি, মেয়েদের প্রসাধনী সামগ্রী এবং নারী শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন ছিল। আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। 

মেলায় অংশগ্রহণ শিক্ষার্থীরা জানায়, এই ধরনের আয়োজন চলমান থাকুক। ক্যাম্পাসে প্রতিটি রাজনৈতিক দলই শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালু রাখুক। তাছাড়া সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসকেন্দ্রিক চাঁদাবাজি, হ্যারাসমেন্ট ও ছিনতাইসহ নানা নেতিবাচক ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে চাপে রয়েছেন। এই প্রেক্ষাপটে যে সংগঠনেরই হোক, এমন বিনোদনমূলক ও ইতিবাচক আয়োজন প্রশংসনীয় বলে তারা মনে করেন।


ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন, এখন শীতকাল চলছে, এই শীতকালকে উপভোগ করতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য এই হিম উৎসবের আয়োজন। গ্রাম-বাংলার ঐতিহ্যের চর্চা এই ঢাকা শহরে তেমন নেই। তাছাড়া শিক্ষার্থীরাও পরিবার ছেড়ে এখানে থাকছে। শীতের পিঠা খেতে পারছে না‌, শীত উপভোগ করতে পারছে না। এজন্য মূলত এই ধরনের আয়োজন করেছে ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরআর

  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  হিম উৎসব  ছাত্রীসংস্থা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: