মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর উপস্থিতিকে ‘গুরুত্বহীন’ বলল ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতিকে ‘গুরুত্বহীন’ বলে মন্তব্য করেছেন ইরান সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।বুধবার (২৮ জানুয়ারি) এক বক্তব্যে

2026-01-28T20:11:01+00:00
2026-01-28T20:11:01+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর উপস্থিতিকে ‘গুরুত্বহীন’ বলল ইরানের সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম 
হাবিবুল্লাহ সাইয়ারি। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতিকে ‘গুরুত্বহীন’ বলে মন্তব্য করেছেন ইরান সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। 

বুধবার (২৮ জানুয়ারি) এক বক্তব্যে সাইয়ারি এমন মন্তব্য করেন। এ ধরনের শক্তি প্রদর্শনে তেহরান বিচলিত নয় এবং কোনো ধরনের সংঘাত হলে তার মূল্য চুকাতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। খবর ইরান ইন্টারন্যাশনালের। 

Advertisement
তিনি বলেন, স্থল, সমুদ্র কিংবা আকাশ, যেখান থেকেই হুমকি আসুক না কেন তাতে কিছু যায় আসে না। যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ‘দুঃসাহসিক’ পদক্ষেপের জন্য ‘শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে’।
 
তিনি যুক্তরাষ্ট্রের নৌ-সমরসজ্জা বৃদ্ধিকে প্রতিপক্ষকে ভয় দেখানোর একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। 

সাইয়ারির মতে, এটি দীর্ঘদিনের তথাকথিত ‘গানবোট কূটনীতি’র অংশ, যেখানে বড় বড় যুদ্ধজাহাজ মোতায়েন করে প্রকৃত শক্তি প্রদর্শনের চেয়ে ভীতি সৃষ্টির চেষ্টা বেশি করা হয়।

 
ইরান সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, ইরান প্রয়োজনে জবাব দিতে প্রস্তুত আছে এবং উত্তেজনা বাড়লে মার্কিন বাহিনীও গুরুতর ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি।
 
সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   মধ্যপ্রাচ্য  মার্কিন রণতরী  ইরান  সেনাবাহিনী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: