হবিগঞ্জে চোর আতঙ্কে ব্যবসায়ীরা

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ শহরে বার বার চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে ব্যবসায়ীরা। সর্বশেষশহরের সবুজবাগ এলাকায় কনক ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।এ

2026-01-28T20:21:11+00:00
2026-01-28T20:21:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে চোর আতঙ্কে ব্যবসায়ীরা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম 
ফাইল ছবি
হবিগঞ্জ শহরে বার বার চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে ব্যবসায়ীরা। সর্বশেষ শহরের সবুজবাগ এলাকায় কনক ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এ সময় চোর প্রায় পাঁচ লাখটাকার মালামাল নিয়ে যায়। 

বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে শহরের এই চুরির ঘটনা ঘটে। 

এর আগে শহরের তিনকোনা পুকুর পাড়, ঘাটিয়া বাজার এলাকায় দোকান ও হাসপাতালে চুরির ঘটনা ঘটে। এতে শহরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।  

ভুক্তভোগী অতীন দত্ত চৌধুরী জানান, দুই দফায় প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি। এভাবে চুরি হতে থাকল ব্যবসায়ীদের পথে বসতে হবে। 


এ বিষয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যাকস) সভাপতি শামসুল হুদা জানান, আমরা বারবার বিষয়টি পুলিশকে অবগত করছি, কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। এভাবে যদি একের পর চুরির ঘটনা ঘটে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ বলেন, অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। শহরের পুলিশের টহল জোরদার করা হবে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   চোর  পুলিশ  আতঙ্ক  হবিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: