২০২২-২৩ অর্থবছরের জাতীয় রফতানি ট্রফি দেওয়া সংক্রান্ত সব কার্যক্রম বাতিল ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বাতিলের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. রাজ্জাকুল ইসলাম।
জানা যায়, বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রফতানি খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে গত কয়েক বছর ধরেই দেশে জাতীয় রফতানি ট্রফি দেওয়া হচ্ছে। সবশেষ ২০২৪ সালের ১৪ জুলাই মোট ৭৭ প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। সে বছর ২০২১-২২ অর্থবছরের বিজয়ীরা পুরস্কার পেয়েছিল।
সময়ের আলো/জেডআই