যে দুই আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি আসনে ব্যালট পেপারে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে

2026-01-29T15:38:41+00:00
2026-01-29T15:38:41+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
যে দুই আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম 
জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি আসনে ব্যালট পেপারে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি আবেদনপত্র প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়।

আবেদনপত্রে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদ ২০০ নং (নরসিংদী-২) আসনে মো. আমজাদ হোসাইন এবং ২৮৫ নং (চট্টগ্রাম-৮) আসনে মো. আবু নাসেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

তবে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার অংশ হিসেবে তারা এই দুটি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে ২০০ নং আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং ২৮৫ নং আসনটি এনসিপি মনোনীত প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে দেওয়া হয়েছে।


যেহেতু ওই দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থী সময়সীমার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি, তাই ব্যালট পেপারে ওই দুই আসনের জন্য জামায়াতের দলীয় প্রতীক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়টি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী।


/ইউএমএইচ


  বিষয়:   জামায়াত  নির্বাচন  দাঁড়িপাল্লা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: