স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের ওপর বিএনপির হামলার ঘটনায় মামলা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ

2026-01-29T18:05:30+00:00
2026-01-29T18:05:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের ওপর বিএনপির হামলার ঘটনায় মামলা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম 
ফাইল ছবি
কুমিল্লার হোমনায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১৫ জনকে আসামি করা হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর মামলাটি করেন। 

জানা যায়, গত ২২ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান ও তার কর্মী-সমর্থকরা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের মরহুম আবদুল জলিল চেয়ারম্যানের কবর জিয়ারত করতে যান। এ সময় ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুলকে প্রধান আসামি করে মামলা করা হয়। 


হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আআ

  বিষয়:   নির্বাচন  হামলা  বিএনপি  মামলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: