নির্বাচনের পরিবেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিগত বছরগুলোর চেয়ে এ বছর এখনো নির্বাচনের পরিবেশ ভালো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন,

2026-01-29T18:48:29+00:00
2026-01-29T19:55:50+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
নির্বাচনের পরিবেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো
প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি
বিগত বছরগুলোর চেয়ে এ বছর এখনো নির্বাচনের পরিবেশ ভালো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চার জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো।’ 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 


নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এর বিপরীতে ২০১৪ সালের নির্বাচনে ১১৫ জন নিহত হয়েছিল। চলতি বছরের নির্বাচন পরিস্থিতি খারাপ হবে না। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর শ্রদ্ধাশীল এবং তারা যথেষ্ট সহিষ্ণু।’ 

শেরপুরে জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে প্রেস সেক্রেটারি বলেন, ‘এটা আইসোলেটেড (বিচ্ছিন্ন) ঘটনা। আমরা অপরাধীদের চিহ্নিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি। প্রকৃত অপরাধী কেউ পার পাবে না।’ 

সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করে শফিকুল আলম আশা প্রকাশ করেন যে, সকল দলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   নির্বাচনের পরিবেশ  সময়  প্রেস সচিব 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: