জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ডাকা সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে

2026-01-29T19:16:38+00:00
2026-01-29T19:17:51+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
রাজনীতি
জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:১৬ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৭:১৭ পিএম
সংগৃহীত ছবি
নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ডাকা সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ  আয়োজনের কথা ছিল। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ এ সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। 


এর আগে, গত মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এই সমাবেশের ঘোষণা দেন। সারা দেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ মো. তাহের বলেছিলেন, ‘জামায়াতের ৪৩ শতাংশ সদস্যই নারী। এবারের নির্বাচনে তারা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। আমাদের প্রতিপক্ষরা নারী সমর্থকদের আধিক্য দেখে ভীত হয়ে তাদের ওপর আক্রমণ চালাচ্ছে এবং ভীতি প্রদর্শন করছে। যারা নারী অধিকারের কথা বেশি বলে, তারাই নারীদের ওপর বেশি আক্রমণ করছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে ব্যাপক দুর্বলতা লক্ষ করছি। নির্বাচন কমিশন (ইসি) হয়তো ক্ষমতাহীন অথবা ইচ্ছাকৃতভাবে তারা একপক্ষ হয়ে গেছে।’ 

পরবর্তী কর্মসূচি সম্পর্কে দলের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   জামায়াত  মহিলা শাখা  সমাবেশ স্থগিত 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: