এনবিআরের প্রথম সচিবের সম্পদ জব্দ করে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার ও প্রথম সচিব মো. তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন

2026-01-29T19:37:33+00:00
2026-01-29T19:37:33+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
আইন-আদালত
এনবিআরের প্রথম সচিবের সম্পদ জব্দ করে দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম 
দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার ও প্রথম সচিব মো. তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
 
‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞার সঙ্গে তার ঢাকার দক্ষিণখানের কার পার্কিং, কমনস্পেসসহ ৫২ লাখ ৮৫ হাজার একটি ফ্ল্যাট এবং চাঁদপুরের মতলবের ৩ লাখ সাড়ে ৪২ হাজার টাকার ১৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার দুই ব্যাংক হিসাব, চারটি জীবন বীমা হিসাব, চারটি বিও হিসাব, তিনটি এফডিআর জব্দের আদেশও দিয়েছেন আদালত। 

তথ্য অনুসারে জানা গেছে, তারেক হাসানের ব্যাংক হিসাবে ২৪ লাখ ৭৭ হাজার ৬২৪ টাকা, এফডিআরে ৫৮ লাখ ৭০ হাজার ৪৪২ টাকা, বিও হিসাবে ৯৩ লাখ ১৬ হাজার ৬৩২ টাকা, জীবন বীমা হিসাবে ১৩ লাখ ২৪ হাজার ৪৩৫ টাকা রয়েছে।

এদিন দুদকের উপপরিচালক মো. আল-আমিন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তারেক হাসানের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই/অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।


‎‎সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায়, তারেক হাসানের নামে দুটি দলিল মূলে অর্জিত স্থাবর সম্পদ, দুটি ব্যাংক হিসাব, তিনটি এফডিআর, তিনটি বিও হিসাব, চারটি জীবন বীমা পলিসি এবং অন্যান্য মিলে মোট ২ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৭২৮ টাকার সম্পদ রয়েছে। 

গোপন সূত্রে জানা যায়, তিনি সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তার এসব সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদঅবরুদ্ধ করা না হলে তা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জরুরি ভিত্তিতে স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   এনবিআর  প্রথম সচিব  সম্পদ জব্দ  দেশত্যাগে নিষেধাজ্ঞা 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: