যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

যুক্তরাষ্ট্র ছাড়ছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। প্রায় দুই যুগ ধরে সাফল্যের সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজ করে আসলেও দেশটিতে থাকতে চান না

2026-01-29T23:56:53+00:00
2026-01-29T23:56:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫৬ পিএম   (ভিজিট : ১৪৬)
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ছাড়ছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। প্রায় দুই যুগ ধরে সাফল্যের সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজ করে আসলেও দেশটিতে থাকতে চান না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন ‘টুয়াইলাইট’ অভিনেত্রী। হলিউডে কাজ করা এখন তার জন্য কঠিন হয়ে পড়েছে। সে কারণেই ইউরোপীয় সিনেমায় নিয়মিত কাজ করার পরিকল্পনা করেছেন স্টুয়ার্ট। 

মার্কিন একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছাড়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নীতির প্রতি বিরক্ত হয়েই ৩৫ বছর বয়সি এই অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। 

বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাইরে শুটিং হওয়া সিনেমার ওপর শুল্ক আরোপের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন স্টুয়ার্ট। নিজের পরিচালনায় প্রথম সিনেমা ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সিনেমাটির শুটিং লাটভিয়ায় করতে হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রে সেটি বানানো সম্ভব ছিল না। 


ক্রিস্টেন স্টুয়ার্টের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে। বর্তমানে লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কে বসবাস করেন এই মার্কিন তারকা। তবে যুক্তরাষ্ট্রে থাকবেন কি না এ প্রশ্নে তার উত্তর, ‘সম্ভবত না।’

সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ‘ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে। তবে এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাব।’ 

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় তিনি দাবি করেন, এতে দেশীয় সিনেমা শিল্প সুরক্ষিত হবে। পরে আবারও এই পরিকল্পনা ফিরিয়ে আনার কথা জানান তিনি।

যদিও স্টুয়ার্ট একা নন। ২০২৪ সালের নির্বাচনের পর ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আরও কয়েকজন তারকা। অভিনেত্রী রোজি ও’ডনেল আয়ারল্যান্ডে চলে যান, আর এলেন ডিজেনারেস স্ত্রী পোরশিয়া ডি রসিকে নিয়ে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন।

উল্লেখ্য, ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এটি ক্রিস্টেন স্টুয়ার্টের পরিচালনায় প্রথম সিনেমা। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   যুক্তরাষ্ট্র ছাড়ছেন  ক্রিস্টেন স্টুয়ার্ট 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: