মঞ্চে ‘লুৎফার প্রদীপ’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘লুৎফার প্রদীপ’ নাটক দিয়ে গত মাসে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করেছে নাট্যদল সমতল। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে নাটকটির

2026-01-30T00:09:05+00:00
2026-01-30T00:09:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
মঞ্চে ‘লুৎফার প্রদীপ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ এএম 
সংগৃহীত ছবি
‘লুৎফার প্রদীপ’ নাটক দিয়ে গত মাসে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করেছে নাট্যদল সমতল। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। এবার নাটকটি দেখা যাবে শিল্পকলা একাডেমির মঞ্চে। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে লুৎফার প্রদীপ। 

তানভীর মোকাম্মেলের রচনা ও সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। চার দশকের অভিনয় ক্যারিয়ারে মঞ্চে এটি তার প্রথম একক অভিনয়। লুৎফার প্রদীপ নাটকটি নিয়ে চিত্রলেখা গুহ বলেন, ‘এটি একজন দৃঢ়চেতা নারীর গল্প, যে ভাঙবে, কিন্তু মচকাবে না। একই সঙ্গে এটি একটি মানবিক নাটক, যেখানে ঐতিহাসিক বিষয়ও রয়েছে। এমন গল্পের অংশ হতে পেরে আমি আপ্লুত।’ 


লুৎফার প্রদীপ নাটকের গল্পে দেখা যাবে, পলাশীর যুদ্ধে পরাজিত ও নৃশংসভাবে নিহত হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলার মরদেহ ভাগীরথী নদীর অপর পাড়ে খোশবাগে নবাব আলীবর্দী খানের কবরের পাশে সমাহিত করা হয়। সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা বা লুৎফা স্বামীকে ভালোবেসে প্রতি সন্ধ্যায় তার কবরে নিয়মিত প্রদীপ জ্বালাতেন। নিজের মৃত্যু পর্যন্ত লুৎফা সিরাজের কবরে এই প্রদীপ জ্বালিয়ে গেছেন। এ প্রদীপ কি কেবলই মৃত স্বামীর প্রতি এক বিধবা নারীর প্রেমের প্রকাশ? নাকি তারচেয়ে বেশি কিছু। 

নাট্যকার তানভীর মোকাম্মেল বলেন, ‘প্রতি সন্ধ্যায় সিরাজের কবরে যে প্রদীপটা তিনি জ্বালাতেন, তা যেন ছিল এ দেশের স্বাধীনতার আশা-আকাক্সক্ষাকে বাঁচিয়ে রাখার এক প্রতীক। বাংলার ভালো শাসকদের বাঁচিয়ে রাখা হয় না। দেশি দালালদের সহযোগিতায় বিদেশি অপশক্তি বারবারই দখল করে নিয়েছে বাংলার মসনদ ও সম্পদ। লুৎফার প্রদীপটা যেন হয়ে ওঠে তাই পরাধীন এক জাতির আশা-আকাক্সক্ষা ও স্বপ্নের প্রতীক।’ 

নাটকটির শিল্প নির্দেশনা ও আলোক পরিকল্পনায় আছেন উত্তম গুহ, আবহসংগীত ও শব্দ পরিকল্পনায় সৈয়দ সাবাব আলী আরজু এবং পোশাক পরিকল্পনায় রয়েছেন ওয়াহিদা মল্লিক জলি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   মঞ্চ  লুৎফার প্রদীপ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: