‘বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পনার রূপরেখা জানবে দেশবাসী’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি

শিক্ষা

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, তারেক রহমান শতাধিক সামাজিক কাজকে একটি কার্ডের আওতায় আনবেন, সেটিই ফ্যামিলি কার্ড। বিরোধীরা

2026-01-30T08:52:59+00:00
2026-01-30T10:05:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
‘বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পনার রূপরেখা জানবে দেশবাসী’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ এএম  আপডেট: ৩০.০১.২০২৬ ১০:০৫ এএম
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। সংগৃহীত ছবি
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, তারেক রহমান শতাধিক সামাজিক কাজকে একটি কার্ডের আওতায় আনবেন, সেটিই ফ্যামিলি কার্ড। বিরোধীরা বলছে, তারেক সাহেবের পরিকল্পনা তো বাজেটের সাথে সাংঘর্ষিক। কিন্তু তারা জানেই না দেশে একশ ত্রিশের বেশি সামাজিক কর্মসূচি রয়েছে। গত এক বছর ধরে বিশ্লেষণ করে তারেক রহমান এসব পরিকল্পনা সাজিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলে সেটার রূপরেখা দেশবাসী জানবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) বিকেল পাঁচটায় বাকৃবিতে ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নের লক্ষ্যে এবং ধানের শীষের পক্ষে প্রচারণায় করণীয় নির্ধারণে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি ইসলামি দল গ্রাম পর্যায়ে ধর্মকে এমনভাবে ব্যবহার করছে, যেন ৫ আগস্টের আগে যে ইসলাম ছিল তা ভুল ছিল। পরে এসে এই দল নতুনভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজে নেমেছে। নতুন ভাবে ইসলামি গণতন্ত্র কায়েম করবে। আমেরিকাও নাকি তাদেকে ক্ষমতায় দেখতে চায়।

ছাত্রশিবিরের বিষয়ে তিনি বলেন, শিবির নাকি গণতান্ত্রিক দল। কিন্তু দেখে থাকবেন তাদের সেক্রেটারি সবসময় সভাপতি হয়। এর ব্যত্যয় কখন দেখা যায়নি। তাহলে তারা কেমন গণতান্ত্রিক দল? ছাত্রশিবির বা জামায়াত করতে হলে কিছু শর্ত আছে। যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়বে এরপর গালিগালাজের ট্রেনিং নিবে। আপনি বোঝেন বা না বোঝেন দুইটা গালি দিয়ে ঘুমাতে হবে। এছাড়া জামায়াত ইসলাম কিংবা ছাত্রশিবির করা সম্ভব নয়।

শেরপুরের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, জামায়াত নেতা যিনি মারা গিয়েছে তার জন্য সমবেদনা জানাচ্ছি। কিন্তু এটি ছিল দুই পক্ষের সংঘর্ষ। প্রথম হামলা করলো জামায়াত। পুলিশ, স্থানীয় প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে অনুরোধ করার পরেও তাদের খাম-খেয়ালিতে এমন দুর্ঘটনা হয়েছে বলে দাবি করেন তিনি। 

বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ এবং ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ছাত্রদল  বাকৃবি  নির্বাচন  বিএনপি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: