জবির বি ইউনিটের পরীক্ষা আজ

জবি প্রতিনিধি

শিক্ষা

আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা

2026-01-30T11:43:34+00:00
2026-01-30T11:45:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জবির বি ইউনিটের পরীক্ষা আজ
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম  আপডেট: ৩০.০১.২০২৬ ১১:৪৫ এএম  (ভিজিট : ২২৭)
ফাইল ছবি
আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে। বি ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছেন। আসনপ্রতি লড়বেন ১০২ জন শিক্ষার্থী।  

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন জানিয়েছেন, বি ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রগুলো হল ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলী হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এ ছাড়া তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৭২ নম্বর এমসিকিউ ও বাকি ২৮ মার্ক থাকবে এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর। পরীক্ষায় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।


আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, আমাদের ৭৮৫ আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার মধ্যে আরও নয়টি কেন্দ্রে এবং ঢাকার বাহিরে তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী বিভিন্ন সমস্যার কারণে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারেননি, তাদের পরীক্ষা গ্রহণের জন্য সব কেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নামের তালিকা যাচাই করে তাদের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার খাতাগুলো আলাদা খামে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   জবি  ভর্তি  পরীক্ষা  ক্যাম্পাস 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: