মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরলেন অপহৃত ৬ কৃষক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার টেকনাফে সাত লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর ঘরে ফিরেছেন অপহৃত ছয় কৃষক। অপহরণের দীর্ঘ ৪৮ ঘণ্টা পর সন্ত্রাসীদের কবল

2026-01-30T13:25:38+00:00
2026-01-30T13:25:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরলেন অপহৃত ৬ কৃষক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:২৫ পিএম 
ফাইল ছবি
কক্সবাজার টেকনাফে সাত লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর ঘরে ফিরেছেন অপহৃত ছয় কৃষক। অপহরণের দীর্ঘ ৪৮ ঘণ্টা পর সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি পান তারা। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় হোয়াইক্যং ও বাহারছড়া সংলগ্ন তলাজুরি পাহাড়ি ছড়ায় তাদের মুক্তি দেওয়া হয়। 

মুক্তি পেয়ে বাড়ি ফেরা ছয় কৃষক হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার বাসিন্দা  যথাক্রমে সোলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), এজাহার হোছনের ছেলে মো. আলম (১৮), শামশুল আলমের ছেলে জাহেদ হোছন ওরফে মুন্না (৩০), রবিউল আলমের ছেলে মো. শফিউল আলম (১৩) এবং একই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার মোজাহার মিয়া (৫০) ও তার ছেলে মোস্তাক (১২)।

হোয়াইক্যং ইউনিয়নের গ্রাম পুলিশ আক্তার হোসাইন বলেন, অপহৃত ছয় কৃষক সাত লাখ টাকা মুক্তিপণে ফিরে এসেছে। বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন।


হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল সময়ের আলোকে বলেন, অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছ থেকে সাত লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। পরে তলাজুড়ি পানির ছড়া নামক পাহাড়ি এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। পথ পরিচিত থাকায় পায়ে হেঁটে বাড়ি ফিরে আসেন অপহৃতরা।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি কৃষিকাজে যাওয়ার পথে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পাহাড়ী এলাকা থেকে অস্ত্রের মুখে ছয় কৃষককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সময়ের আলো/আআ

  বিষয়:   অপহরণ  মুক্তিপণ  সন্ত্রাসী  মুক্তি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: