এনসিপি নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, আহত ১০

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপির কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এসময় উভয়পক্ষের অন্তত

2026-01-30T17:50:20+00:00
2026-01-30T17:50:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এনসিপি নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, আহত ১০
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম 
এনসিপি নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, আহত ১০
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপির কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এসময় উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, শুক্রবার বিকেলে হাতিয়া উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ফেরি আনার পিছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে স্থানীয় এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এসময় হাতাহাতি ও ইট পাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। 
হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, এটি (ফেরি উদ্বোধন) হাতিয়ার ইতিহাসে একটি মাইলফলক। আমরা যদি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকি, তবে আমাদের অর্জন খণ্ডিত হবে। 

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরাও আছেন। এখান পরিস্থিতি অনেকটা শান্ত।

এফআর


  বিষয়:   নোয়াখালী  হাতিয়া  এনসিপি  নেতাকর্মী  বিএনপি  হামলা  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: