টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার

সময়ের আলো ডেস্ক

খেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তবে দেশটির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন দুজন আম্পায়ার।

2026-01-30T17:50:28+00:00
2026-01-30T17:50:28+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম 
গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকত। ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তবে দেশটির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন দুজন আম্পায়ার। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকতের নাম ঘোষণা করা হয়েছে।

পুরো বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ছয়জন। এই ছয়জনের তালিকায় আছেন ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।


এদিকে আম্পয়ারের তালিকায় রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কখ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন পদ্মনাভান, আলাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরো, শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্রা বিমালাসিরি ও আসিফ ইয়াকুব।

আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংগলিজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইট।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   টি-টোয়েন্টি  বিশ্বকাপ  বাংলাদেশ  আম্পায়ার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: