বেকারদের প্রতি মাসে ১০ হাজার টাকা প্রদান করা হবে : জামায়াত নেতা বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বেকার যুবকদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির ও

2026-01-30T18:38:39+00:00
2026-01-30T18:39:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বেকারদের প্রতি মাসে ১০ হাজার টাকা প্রদান করা হবে : জামায়াত নেতা বুলবুল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ৬:৩৯ পিএম
জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল। সংগৃহীত ছবি
বেকার যুবকদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর ১০ নম্বর বাঁধে আয়োজিত নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা নির্বাচিত হলে জনগণ একটি স্মাটকার্ড পাবে। ওই কার্ডের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, টিআইএনসহ আধুনিক নাগরিক সব সুবিধা পাওয়া যাবে। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি না। ফ্যামিলি কার্ড একটি নতুন ফাঁদ।

তিনি বলেন, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানে সহায়তার জন্য জামায়াতে ইসলামী একটি উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায় নির্বাচিত যুবকদের দুই বছর ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে। এ অর্থ ব্যবহার করে তারা নিজ নিজ উদ্যোগে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে ও প্রতিষ্ঠিত হতে পারবে।
জামায়াত নেতা বুলবুল আরও বলেন, আমার ইশতেহারে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গঠন এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্যারামেডিলকেল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানে ন্যায্য অধিকার সুনিশ্চিত করার অঙ্গীকার করে বলেন পদ্মা ও মহানন্দা নদীতে দীর্ঘস্থায়ী শক্তি শালী বাঁধ নির্মাণ করে চর অঞ্চলে মানুষদের কষ্ট লাঘব করা হবে। 

এফআর


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  বেকার যুবক  ১০ হাজার টাকা  প্রদান  জামায়াত নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: