বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা

2026-01-30T18:43:19+00:00
2026-01-30T18:43:19+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম 
আবহাওয়া অধিদফতর। ছবি : সংগৃহীত
আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনই দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশার দাপট বেশি থাকার কারণে দৃষ্টিসীমা কমে আসতে পারে, যা নৌ ও সড়কপথের যান চলাচলেও বিঘ্ন ঘটাতে পারে।


পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার (৩১ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এর পরদিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি রোববার রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২ ফেব্রুয়ারি সোমবার থেকে আবারও রাতের তাপমাত্রা সামান্য কমতে শুরু করবে, যা শীতের আমেজকে আরও বাড়িয়ে তুলবে। অবশ্য ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে পুনরায় দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   বৃষ্টি  আবহাওয়া অধিদফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: