ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, তিনি আশা করেন যে

2026-01-30T19:03:19+00:00
2026-01-30T19:04:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন
মির্জা আব্বাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ৭:০৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। সংগৃহীত ছবি
নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, তিনি আশা করেন যে প্রতিযোগীরা নির্বাচনে আইন মেনে চলবেন এবং কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, মানুষ সাধারণত ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেন, কিন্তু তার এখানে এমন একজন প্রতিদ্বন্দ্বী আছেন যিনি জেগেই তার নাম নেন। 

তিনি উল্লেখ করেন, অতীতে তিনি অনেক শক্তিশালী ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছেন, কিন্তু কখনো একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেননি।

তিনি আরও বলেন, এখন সারাদিন তার নামে কথাবার্তা হচ্ছে, তার বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করা হচ্ছে এবং তাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি জানিয়েছেন, জীবনে বহু নির্বাচন মোকাবেলা করেছেন এবং এসব পরিস্থিতিতে অভ্যস্ত।


এরপর তিনি পুরানা পল্টনের বধির স্কুলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিকালে শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালান। রাতের অংশে তিনি চামেলীবাগ গ্রীনপিস অ্যাপার্টমেন্টে মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত হন।

সাবেক মন্ত্রী বলেন, তিনি জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করেন, জনগণ সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন। নির্বাচনের সময় যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, তা ১২ ফেব্রুয়ারি প্রতিফলিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে, তবে পরবর্তীতে কী হবে তা বলা যায় না। কিছু প্রার্থীর কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করছেন। একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জেতানোর জন্য অতিরিক্ত উৎসাহী হয়েছে।


/ইউএমএইচ 




  বিষয়:   মির্জা আব্বাস  নির্বাচনী প্রচারণা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: