ইশরাককে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন একই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ফখরুল

2026-01-30T20:32:48+00:00
2026-01-30T21:06:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ইশরাককে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ৯:০৬ পিএম
প্রার্থিতা প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত
ঢাকা-৬ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন একই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হসপিটালের সামনে ধানের শীষের গণসংযোগের আগে এক পথসভায় প্রার্থিতা প্রত্যাহার করে তিনি ইশরাক হোসেনকে সমর্থন জানান ।

ফখরুল ইসলাম বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সিদ্ধান্ত অনুযায়ী আমি বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন নিয়েছি।’ 


তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় রাজপথে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি আমরা। সেই ঐক্যের ভিত্তিতেই এখন নির্বাচনী মাঠে একযোগে কাজ করবেন গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা।’

এ সময় তিনি ঘোষণা দেন, ‘ঢাকা-৬ আসনের গণঅধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সকল নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষে মাঠে কাজ করবেন।’

আগামী ১২ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। 

সময়ের আলো/কেএইচও




  বিষয়:   ইশরাক  প্রার্থিতা প্রত্যাহার  মোহাম্মদ ফখরুল ইসলাম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: