বিসিবি সভাপতির বিরুদ্ধে ফিক্সিং তদন্তের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা

সময়ের আলো ডেস্ক

খেলা

আবারও বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে

2026-01-30T22:13:04+00:00
2026-01-30T22:13:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিসিবি সভাপতির বিরুদ্ধে ফিক্সিং তদন্তের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম 
আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
আবারও বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে এ গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সেই সব দাবিকে নাকচ করে দিয়েছে বিসিবি। 

শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া বলে উল্লেখ করেছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া। অ্যালেক্স মার্শাল ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে, এ ধরনের কোনো তদন্তের অস্তিত্ব নেই। অ্যালেক্স মার্শালের ভাষায়, ‘বিসিবি সভাপতি আমার দ্বারা তদন্তাধীন-এই দাবি সম্পূর্ণ অসত্য ও বানানো।’


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেটের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়।’

এতে আরও জানানো হয়েছে, ‘এই প্রেক্ষাপটে, ভুয়া তথ্য ছড়ানো সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম/পেজ এবং দায়ীদের বিরুদ্ধে বিসিবি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় ৩০.০১.২০২৬ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং ৩৮৬৭ দায়ের করা হয়েছে।’


সময়ের আলো/কেএইচও





  বিষয়:   বিসিবি  সভাপতি  ফিক্সিং  তদন্ত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: