চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৩০) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের নিয়মিত টহল কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে শুক্রবার বিকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন মোড়েও অবস্থান নিতে দেখা যায়।
বিজিবির পরিচালক ( অপারেশনস) চট্টগ্রাম রিজিওন লে. কর্নেল মাহামুদুল হাসান বলেন, টহল কার্যক্রমের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এফআর