সাংবাদিক পলাশের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক সেলিম সানোয়ার পলাশের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার

2026-01-30T23:49:51+00:00
2026-01-31T09:31:47+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাংবাদিক পলাশের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৯ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৯:৩১ এএম
সাংবাদিক পলাশের পলাশের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল। ছবি : সময়ের আলো
বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক সেলিম সানোয়ার পলাশের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ আসর গোদাগাড়ী উপজেলার আজিজুল মার্কেট প্রাঙ্গণে এ শোকসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখা এবং গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এ সভার আয়োজন করে।

Advertisement
গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফ বাবুর সভাপতিত্বে এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জামিল আহমেদের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক একরামুল হক ও মাইনুল ইসলাম।

শোকসভায় বক্তারা মরহুমের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য তার কর্মধারা অনুসরণযোগ্য বলে উল্লেখ করেন।


এসময় গণমাধ্যমকর্মী, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শরিফুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এফআর
  বিষয়:   রাজশাহী  গোদাগাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: