ক্রিকেট খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাত, প্রাণ গেল তরুণের

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে ক্রিকেট খেলার বিরোধের জেরেছুরিকাঘাতেমো.আরিফ হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।শুক্রবার (৩০

2026-01-31T15:42:03+00:00
2026-01-31T15:42:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ক্রিকেট খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাত, প্রাণ গেল তরুণের
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম 
নিহত আরিফ হোসেন। সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে ক্রিকেট খেলার বিরোধের জেরে ছুরিকাঘাতে মো.আরিফ হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে এলাকার কয়েকজন যুবক বাজি ধরে ক্রিকেট খেলছিল। এ সময় দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওইদিন সন্ধ্যায় স্থানীয় চায়ের দোকানে ফাহিম নামে এক তরুণ আরিফকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দেন।

পরে শুক্রবার রুগুরামপুর গ্রামে আবারও আরিফের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আরিফকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের বড় ভাই আকিল জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় তার ভাই বাঁধা দিলে ফাহিম ও সাইফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মারধর করে। শুক্রবার রাতে তারা আবারও হামলা চালিয়ে আরিফ, তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমরকে (২২) ছুরিকাঘাত করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ক্রিকেট খেলায় বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   মৃত্যু  দ্বন্দ্ব  ক্রিকেট  বাজি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: