জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা, বিএনপি কর্মী আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াত ইসলামীর মহিলা কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার ঘটনায় মো. শাকিল নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার

2026-01-31T16:29:07+00:00
2026-01-31T16:29:07+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা, বিএনপি কর্মী আটক
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম 
আাটক মো. শাকিল। সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াত ইসলামীর মহিলা কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার ঘটনায় মো. শাকিল নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে সাধনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়।

আটক শাকিল গত মঙ্গলবার সাধনপুরে সংঘটিত ঘটনায় সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে সেনাবাহিনীর কাছে স্বীকার করেছেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় জামায়াতের মহিলা কর্মীরা নির্বাচনি প্রচারণা করছিল। এ সময় একদল দুর্বৃত্ত তাদের গালিগালাজ করে এবং প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে।

এ ঘটনার জেরে ওইদিন সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতা মিজান মোল্লার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল বাণীগ্রাম নতুন বাজার ও বাণীগ্রাম-সাধনপুর উচ্চ বিদ্যালয় এলাকায় জামায়াত কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

ঘটনার পর সেনাবাহিনী এলাকায় টহল জোরদার করে। এর আগে সেনাবাহিনী অভিযান চালিয়ে এই হামলার মূল অভিযুক্ত বিএনপি নেতা মিজান মোল্লার বাড়ি থেকে একটি রামদা ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে মিজান মোল্লা পলাতক ছিলেন। সর্বশেষ শুক্রবার রাতে সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েন হামলায় অংশ নেওয়া বিএনপি কর্মী শাকিল।


বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ইসমাইল বলেন, বিনা উসকানিতে আমাদের মহিলা কর্মীদের অবরুদ্ধ করা এবং পরবর্তীতে কর্মীদের দোকানে হামলা চালানো হয়েছে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সময়ের আলো/আআ



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: