ইরান সামরিক পদক্ষেপের পরিবর্তে চুক্তিতে আগ্রহী : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার চেয়ে মার্কিনিদের সঙ্গে চুক্তি করে সমঝোতায় যেতে চায়। তবে

2026-01-31T16:53:30+00:00
2026-01-31T16:53:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান সামরিক পদক্ষেপের পরিবর্তে চুক্তিতে আগ্রহী : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম 
ট্রাম্প বলেন তিনি মার্কিন নৌবহরতলিকে ইরানের কাছে থেকে সরিয়ে নেওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে চাননি। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার চেয়ে মার্কিনিদের সঙ্গে চুক্তি করে সমঝোতায় যেতে চায়। তবে তিনি জোর দিয়ে বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কখনোই আলোচনার বিষয় হবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) হোয়াইট হাউজে উপসাগরীয় অঞ্চলে সেনা মোতায়েন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি স্পষ্টভাবে বলতে পারি, তারা চুক্তি করতে প্রস্তুত।

এর আগে বুধবার তিনি তেহরানকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার সময়সীমা কমে এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত কোনো আলোচনা নেই, তবে তারা পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে আলোচনার জন্য উন্মুক্ত।

শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। রিয়া-নভোস্টি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন।

ইরান জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা বারবার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। 

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তারা চুক্তি করতে পারবে কিনা কেবল ইরানই জানে। তিনি যোগ করেছেন, আশা করি আমরা একটি চুক্তি করতে পারব। যদি করি, ভালো। না করি, দেখব কী হয়। 

তিনি আরও বলেন, একটি বড় আর্মাডা এই অঞ্চলে যাওয়ার পথে রয়েছে, তবে প্রত্যাহারের জন্য কোনো সময়সীমা ঘোষণা করেননি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগেই বলেছিলেন যে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আলোচনার টেবিলে কখনোই থাকবে না।

ইস্তানবুলে তুরস্কের সঙ্গে আলোচনার সময় আরাগচি বলেছেন, সুষ্ঠু ও ন্যায়সঙ্গত আলোচনার জন্য  দরকার প্রস্তুতি।


এই মাসের শুরুতে ইরানে বিক্ষোভের ওপর নৃশংস দমন-পীড়নের সঙ্গে যুক্তদের সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার পর ট্রাম্প বুধবার পারমাণবিক চুক্তি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, সামরিক পদক্ষেপ এড়াতে ইরানকে দুটি কাজ করতে হবে- কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না এবং বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ডিসেম্বরের শেষের দিকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ৫ হাজার ৯০০ বিক্ষোভকারীসহ ৬ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। সংস্থাটি আরও ১৭ হাজার মানুষের মৃত্যুর ঘটনা তদন্ত করছে। 

নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) সতর্ক করেছে, চূড়ান্ত মৃতের সংখ্যা ২৫ হাজারের বেশি হতে পারে।

/ইউএমএইচ


  বিষয়:   ট্রাম্প  ইরান  সামরিক পদক্ষেপ  চুক্তি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: