গভীর রাতে ৪ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, দিশেহারা চাষিরা

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর সদর উপজেলায় গভীর রাতে পাশাপাশি দুটি মাঠ থেকে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় সেচ বন্ধ হয়ে যাওয়ায়

2026-01-31T17:02:14+00:00
2026-01-31T17:02:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গভীর রাতে ৪ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, দিশেহারা চাষিরা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম 
গভীর রাতে ৪ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, দিশেহারা চাষিরা। ছবি : সময়ের আলো
মেহেরপুর সদর উপজেলায় গভীর রাতে পাশাপাশি দুটি মাঠ থেকে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় সেচ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠের কয়েকটি বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে আবাদ করেন স্থানীয় কৃষকরা। তবে গতকাল রাতে লোহার রড, শিকল ও তালা কেটে কুশিয়ারা মাঠে মোহাম্মদ জিয়ার সেচ পাম্পের তিনটি ও ব্যাঙগাড়ি মাঠে মাহাবুল ইসলামের একটি  ট্রান্সফরমার খুঁটি থেকে নামানো হয়। এসময় ট্রান্সফরমারের ভিতর থেকে তামার তারসহ মূল্যবান জিনিসপত্র বের করে কভার ফেলে রেখে যায় চোরেরা।

ভুক্তভোগী কৃষক জিয়া বলেন, আজ (শনিবার) সকালে কৃষকরা মাঠে সেচ দিতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারে। এ ঘটনায় কয়েক শত কৃষকের জমির সেচ কাজ বন্ধ হয়ে পড়েছে। 
তিনি আরও বলেন, স্থানীয়রা খবর দিলে সকালে এসে দেখি ট্রান্সফরমারের কভারগুলো মাটিতে পড়ে আছে। লোহার রড, শিকল ও তালা দিয়ে আটকে রেখেও শেষ রক্ষা হলো না। এ ঘটনায় প্রশাসনের কোন পদক্ষেপ নাই। এই মাঠে ৫-৭ শত বিঘা জমির আবাদ—এমন ঘটনা ঘটতেই থাকলে আমরা কিভাবে আবাদ করব।

তিনি অভিযোগ করেন, এর আগেও গাংনী ও হিজুলি গ্রামে একইভাবে চুরি হয়েছে কিন্তু আজও চোর ধরা পড়েনি। 

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর সনাক্ত এবং ট্রান্সফরমার উদ্ধারের কাজ চলছে।

এফআর


  বিষয়:   মেহেরপুর  গভীর রাত বৈদ্যুতিক ট্রান্সফরমার  চুরি  দিশেহারা  কৃষক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: