ইসরায়েলি হামলায় গাজায় ৬ শিশুসহ নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চলমান গাজায়। আলোচনা চলছে গাজা সংস্কার বিষয়ে। তবে যুদ্ধবিরতি-সংস্কার আলোচনার মধ্যে থেমে নেই ইসরায়েলি গণহত্যা। আজ সকাল থেকে ইসরায়েলি

2026-01-31T17:13:24+00:00
2026-01-31T17:13:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি হামলায় গাজায় ৬ শিশুসহ নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম 
দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলি বোমা হামলার পর ধোঁয়া ওড়ার দৃশ্য দেখছে ঘুড়ি ওড়াতে ব্যস্ত থাকা গাজার বাস্তুহারা শিশুরা। ছবি : এএফপি
যুদ্ধবিরতি চলমান গাজায়। আলোচনা চলছে গাজা সংস্কার বিষয়ে। তবে যুদ্ধবিরতি-সংস্কার আলোচনার মধ্যে থেমে নেই ইসরায়েলি গণহত্যা। আজ সকাল থেকে ইসরায়েলি হামলায় গাজার খান ইউনিস ও গাজা সিটিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে ছয় শিশুও রয়েছে বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। 

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) গাজা সিটির শেখ রেদওয়ান পাড়ার পুলিশ সদর দফতর লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় ঘটনাস্থলেই সাতজন নিহত হন। 

এর আগে মধ্য গাজা এবং দক্ষিণ গাজায় হামলা চালায় ইসরায়েলিরা। এ সময় মধ্য গাজায় পাঁচজন ও দক্ষিণ গাজায় সাতজন নিহত হন। 

পরে আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে, পুরো গাজায় ভোর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। 


শনিবার এদিকে অধিকৃত পশ্চিম তীরে ১৩ ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস (এএসআরএ)  তথ্য নিশ্চিত করেছে। আটকদের মধ্যে একজন নারীও ছিলেন। 

এদিন ইসরায়েলি বাহিনী জেনিনের জাবাল আবু ধহির এলাকায়ও অভিযান চালায়। এসময় দুই জনকে আটক করা হয়।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   ইসরায়েলি হামলা  গাজা  শিশু  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: