বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাকিস্তানে ৮ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা একাধিক শহরে সমন্বিত হামলা চালিয়ে অন্তত ৮ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে।প্রাদেশিক রাজধানী কোয়েটার

2026-01-31T17:20:07+00:00
2026-01-31T17:20:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাকিস্তানে ৮ পুলিশ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৫:২০ পিএম
বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা একাধিক শহরে সমন্বিত হামলা চালিয়ে অন্তত ৮ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। সংগৃহীত ছবি
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা একাধিক শহরে সমন্বিত হামলা চালিয়ে অন্তত ৮ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে।

প্রাদেশিক রাজধানী কোয়েটার বিভিন্ন পুলিশ স্টেশনকে নিশানা করে রবিবার ভোর ৩টার দিকে (স্থানীয় সময়, ১:০০ জিএমটি) বন্দুকধারীদের হামলা শুরু হয়।

কোয়েটা ভিত্তিক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, বেলুচিস্তান জুড়ে সমন্বিত বন্দুক ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে, বিশেষ করে কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি ও গোয়াদার জেলায়। দুর্বল পরিকল্পনা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাটি ব্যর্থ হয়েছে।

অপরাধীদের হাতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে। হামলার পর ইন্টারনেট ও ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়েছে এবং নিরাপত্তা অভিযান চলছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। বিএলএ দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। পাকিস্তান সরকার এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

শনিবারের এই হামলা ঘটেছে একদিন পরে, যখন বেলুচিস্তানের দুটি পৃথক অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়। বালুচ বিচ্ছিন্নতাবাদীরা সাম্প্রতিক বছরগুলিতে প্রদেশের সম্পদ শোষণ ও বিদেশী সংস্থার কর্মকাণ্ডকে নিয়ে আক্রোশ দেখিয়ে আক্রমণ জোরদার করেছে।

গত বছর, জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ যাত্রী নিয়ে একটি ট্রেনে হামলা চালায়, যার ফলে দু’দিন ধরে অবরোধের মধ্যে কয়েক ডজন মানুষ নিহত হয়।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা একাধিক শহরে সমন্বিত হামলা চালিয়ে অন্তত ৮ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে।

প্রাদেশিক রাজধানী কোয়েটার বিভিন্ন পুলিশ স্টেশনকে নিশানা করে রোববার ভোর ৩টার দিকে বন্দুকধারীদের হামলা শুরু হয়। 

কোয়েটা ভিত্তিক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, বেলুচিস্তান জুড়ে সমন্বিত বন্দুক ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে, বিশেষ করে কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি ও গোয়াদার জেলায়। দুর্বল পরিকল্পনা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাটি ব্যর্থ হয়েছে। 

অপরাধীদের হাতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে। হামলার পর ইন্টারনেট ও ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়েছে এবং নিরাপত্তা অভিযান চলছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। বিএলএ দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। পাকিস্তান সরকার এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

শনিবারের এই হামলা ঘটেছে একদিন পরে, যখন বেলুচিস্তানের দুটি পৃথক অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়। বালুচ বিচ্ছিন্নতাবাদীরা সাম্প্রতিক বছরগুলিতে প্রদেশের সম্পদ শোষণ ও বিদেশী সংস্থার কর্মকাণ্ডকে নিয়ে আক্রোশ দেখিয়ে আক্রমণ জোরদার করেছে।

গত বছর, জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ যাত্রী নিয়ে একটি ট্রেনে হামলা চালায়, যার ফলে দু’দিন ধরে অবরোধের মধ্যে কয়েক ডজন মানুষ নিহত হয়।  

/ইউএমএইচ
  বিষয়:   বিচ্ছিন্নতাবাদী  পাকিস্তান  পুলিশ  নিহত 

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: