শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালার মোড়ল এলাকায়

2026-01-31T21:45:56+00:00
2026-01-31T21:45:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের কর্ণফুলীতে  বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালার মোড়ল এলাকায় এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ সময় চট্টগ্রাম-১৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন। 

জামায়াতে যোগ দেওয়ার বিষয়ে শিকলবাহা ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ বলেন, আমরা দীর্ঘ সময় বিএনপির রাজনীতিতে জড়িত ছিলাম। জামায়াতে ইসলামীর কার্যক্রম আমাদের পছন্দ হয়েছে। আদর্শিক জায়গা থেকে আমরা শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছি।

উপজেলা জামায়াতের আমীর মুনির আফসার চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামী কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয় হবেন। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট হারুন ও স্থানীয় নেতারা।

সময়ের আলো/আআ


  বিষয়:   জামায়াত  বিএনপি  পদত্যাগ  যোগদান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: