আগের দিন থেকেই ভোট দেয়ার প্রস্তুতি নিতে হবে : তারেক রহমান

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

আসন্ন নির্বাচনে আগের দিন থেকেই ভোট দেয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর

2026-01-31T21:53:00+00:00
2026-01-31T21:55:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
আগের দিন থেকেই ভোট দেয়ার প্রস্তুতি নিতে হবে : তারেক রহমান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৯:৫৫ পিএম
বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : বিএনপি মিডিয়া সেল
আসন্ন নির্বাচনে আগের দিন থেকেই ভোট দেয়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, এবার আমাদের আগের দিন থেকে ভোট দেয়ার প্রস্ততি গ্রহণ করতে হবে। যাতে আপনার ভোটে অন্য কেউ সিল দিতে না পারে। যার যার এলাকার ভোট কেন্দ্রে সতর্ক সৃষ্টি রাখতে হবে। কেউ অন্য এলাকা থেকে এসে ভোট দিচ্ছে কিনা— এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। 

তিনি আরও বলেন, সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে। তবে ভোট দিয়ে চলে আসলে হবে না। ভোট যাতে অন্য দিকে চলে না যায়, সে বিষয়েও সবাইকে সর্তক থাকতে হবে। 


বিএনপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, এখনও কোন কোন মহল চেষ্টা করছে, কিভাবে ভোটকে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন দিয়ে মা-বোনদের এনআইডি ও বিকাশ নম্বর নেয়ার চেষ্টা করছে। এভাবে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

জনসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। 

এফআর


  বিষয়:   টাঙ্গাইল  ভোট  প্রস্তুতি  তারেক রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: