নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণায় দলের নারী কর্মীদের হেনস্তা, হামলা এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের

2026-01-31T22:00:02+00:00
2026-01-31T22:04:03+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:০০ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ১০:০৪ পিএম
জামায়াতে ইসলামী। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণায় দলের নারী কর্মীদের হেনস্তা, হামলা এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছে এবং বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব অভিযোগ তুলে ধরেন।

Advertisement
সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকেই আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে শেরপুরের শ্রীবরদীতে আমাদের উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কোনো চিহ্নিত খুনিকে গ্রেফতার করা হয়নি।

সংবাদ সম্মেলনে নারী কর্মীদের ওপর হামলার বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আমাদের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তা। যশোর, নোয়াখালী, কুষ্টিয়া, সীতাকুণ্ড ও নওগাঁসহ বিভিন্ন স্থানে নারীরা যখন প্রচারণায় নামছেন, তখন তাদের বাধা দেওয়া হচ্ছে। অশালীন ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং ‘মহিলাদের কিসের রাজনীতি’ বলে ঘরে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

জুবায়ের বলেন, কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার মা এবং নারী কর্মীদের কাছ থেকে লিফলেট ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে জুবায়ের বলেন, চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থীর ৫ লাখ টাকা বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া ঢাকার ইমাম ও খতিবদের মাঝেও অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে, যা আচরণবিধির চরম লঙ্ঘন।


তিনি বলেন, রোববার বিকেল ৩টায় জামায়াতের একটি প্রতিনিধি দল, যার মধ্যে কেন্দ্রীয় নারী নেতারা থাকবেন, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয়ে বিস্তারিত অভিযোগ দাখিল করবেন।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ভোলা-২ আসনে জামায়াতের প্রার্থী মুফতি ফজলুল করিমের কর্মী-সমর্থকদের ওপর বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের লোকেরা হামলা চালিয়েছে, যাতে ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। এছাড়া গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের হামলায় পাঁচজন ছাত্রশিবির কর্মী আহত হয়েছেন বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। কিন্তু একটি দল পরিস্থিতি উত্তপ্ত করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   নির্বাচনি প্রচারণা  নারী কর্মী  হামলা  হেনস্তা  জামায়াত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: