বিগত শাসকরা ভালো হলে দেশ সোনার খনি হতো : রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভালো নেতা ছাড়া জাতির মুক্তি নেই। গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি।

2026-01-31T22:02:47+00:00
2026-01-31T22:02:47+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিগত শাসকরা ভালো হলে দেশ সোনার খনি হতো : রেজাউল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম 
শনিবার সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জে নির্বাচনি জনসভায় কথা বলেন মুহাম্মদ রেজাউল করীম। সংগৃহীত ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভালো নেতা ছাড়া জাতির মুক্তি নেই। গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি। ইসলামি নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসায়ী, মাদক কারবারি, অন্যায়ভাবে জমি দখলবাজি থাকবে না। ন্যায়-নীতি ও আদর্শবান নেতা ছাড়া এ দেশের মানুষের শান্তি কামনা করা যায় না। বিগত দিনের শাসকরা ভালো হলে এ দেশ সোনার খনি হতো।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ রেজাউল করীম বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বলেছে, তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করেছিলাম, তখন তাদের ভাবনাটা ছিল আলাদা, আমাদের ভাবনাটাও হয়ে গেল আলাদা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হলো হাতপাখা। ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। 


হাতপাখার প্রার্থী গাজী আতাউর রহমানের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হুসাইন ইবনে সারওয়ার প্রমুখ।

আরআর

  বিষয়:   চরমোনাই পীর  মুহাম্মাদ রেজাউল করীম  হাতপাখা  গাজীপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: