পদ্মা নদীতে নেমে ছাত্র নিখোঁজ

মুন্সিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু এলাকায় নদীতে গোসল করতে নেমে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এক শিক্ষার্থী নিখোঁজ

2026-01-31T23:38:51+00:00
2026-01-31T23:38:51+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পদ্মা নদীতে নেমে ছাত্র নিখোঁজ
মুন্সিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:৩৮ পিএম 
নিখোঁজ শিক্ষার্থী নাঈম। সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতু এলাকায় নদীতে গোসল করতে নেমে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর খুঁটির কাছে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ শিক্ষার্থীর বন্ধুরা জানান, বিকেলে এমআইএসটির তিন বন্ধু তানভির, সোহান ও নাঈম মাওয়া এলাকায় ঘুরতে এসে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নাঈম ও তানভির নদীর তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকেন। 


সোহান সুস্থভাবে তীরে উঠতে পারলেও নাঈম মুহূর্তেই পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তানভিরকে উদ্ধার করতে সক্ষম হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর কাছে তিন ছাত্র গোসলে নেমেছিলেন। তাদের মধ্যে একজন পদ্মায় তলিয়ে গেছেন এবং অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।

আহত শিক্ষার্থী তানভিরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিজ জানিয়েছেন, পানিতে ডুবে অসুস্থ হওয়া তানভিরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

সময়ের আলো/এআর

  বিষয়:   পদ্মা নদী  নিখোঁজ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: