বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা একাধিক শহরে সমন্বিত হামলায় নিহতে সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১০ জন

2026-02-01T00:04:13+00:00
2026-02-01T00:04:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪ এএম 
বিস্ফোরণস্থল পরিদর্শন করছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা একাধিক শহরে সমন্বিত হামলায় নিহতে সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১০ জন নিরাপত্তা কর্মকর্তা এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) শনিবারের হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক হামলা ও আত্মঘাতী বিস্ফোরণ চালিয়েছে।


এর একদিন আগে বেলুচিস্তানের দুটি পৃথক অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করা হয়। বালুচ বিচ্ছিন্নতাবাদীরা সাম্প্রতিক বছরগুলিতে প্রদেশের সম্পদ শোষণ ও বিদেশী সংস্থার কর্মকাণ্ডকে নিয়ে আক্রোশ দেখিয়ে আক্রমণ জোরদার করেছে।

গত বছর, জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ যাত্রী নিয়ে একটি ট্রেনে হামলা চালায়, যার ফলে দু’দিন ধরে অবরোধের মধ্যে কয়েক ডজন মানুষ নিহত হয়।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা একাধিক শহরে সমন্বিত হামলা চালিয়ে অন্তত ৮ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে।

প্রাদেশিক রাজধানী কোয়েটার বিভিন্ন পুলিশ স্টেশনকে নিশানা করে রোববার ভোর ৩টার দিকে বন্দুকধারীদের হামলা শুরু হয়। 

কোয়েটা ভিত্তিক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, বেলুচিস্তান জুড়ে সমন্বিত বন্দুক ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে, বিশেষ করে কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি ও গোয়াদার জেলায়। দুর্বল পরিকল্পনা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাটি ব্যর্থ হয়েছে। 


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিচ্ছিন্নতাবাদী  হামলা  পাকিস্তান  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: