নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে নেশার টাকা নাপেয়েমাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনার ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।শনিবার (৩১ জানুয়ারি)

2026-02-01T04:58:29+00:00
2026-02-01T04:58:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ এএম 
মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত
রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনার ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকার কৃষি ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ওই নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম সুমন (৪০)। সুমন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।


স্থানীয়দের বরাত দিয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সুমন রাতে নেশার করার জন্য মা সোহাগীর কাছে টাকা চান। কিন্তু টাকা না দিলে সুমন ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোহাগী মারা যান।

পরে সুমন মায়ের মরদেহ রাস্তায় নিয়ে গেলে এলাকার লোকজন দেখতে পায়। সে রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ সুমনকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই যুবক মাদকাসক্ত ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।, 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মা  কুপিয়ে হত্যা  ছেলে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: