আল্লাহ কোথাও বলেনি, কোনো মার্কায় ভোট দিলে বেহেশত পাবে

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে, এমন কথা আল্লাহ কোথাও বলেননি।

2026-02-01T12:47:05+00:00
2026-02-01T13:08:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আল্লাহ কোথাও বলেনি, কোনো মার্কায় ভোট দিলে বেহেশত পাবে
মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ১:০৮ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে, এমন কথা আল্লাহ কোথাও বলেননি। আমাদের মা বোনেরা সবাই সরল৷ কোরআন শিক্ষার নাম করে তারা বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে৷ আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে। এর জন্য কোনো মার্কাকে ভোট দেওয়ার দরকার নেই।  

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কাজীপাড়ায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, কিছু লোক নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবেই৷ এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবেনা৷ দেশের মানুষ জেগে গেছে৷ এবার ভোট আমরা দেবই।

এসময় বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি। 


ঠাকুরগাঁও-১ আসনের এই সংসদ সদস্য প্রার্থী বলেন, মায়েদের ফ্যামিলি কার্ড আর কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে৷ সকল ধর্মের মানুষেরা শান্তিতে থাকবেন। 

বিএনপি ক্ষমতা নেওয়ার ১৮ মাসের মধ্য এক কোটি শিক্ষিত বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। 

/ইউএমএইচ


  বিষয়:   মির্জা ফখরুল  নির্বাচন  মার্কা  বেহেশত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: