কুষ্টিয়া আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ফিলিপনগর

2026-02-01T17:11:46+00:00
2026-02-01T17:11:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কুষ্টিয়া আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম 
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবাদেরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. আজিজুল (৩০)। তিনি উপজেলার ইসলামপুর এলাকার তায়েজ উদ্দিনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, আজিজুল দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বিজিবি সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে আজিজুলের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

অস্ত্রসহ ওই ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান  বলেন, বিজিবির অভিযানে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, নির্বাচনি সহিংসতা প্রতিরোধে বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্রসহ আজিজুলকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের চোরাচালান এবং অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এসকে/জোআই/



  বিষয়:   কুষ্টিয়া  আগ্নেয়াস্ত্র  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: