পরিবারসহ সাবেক এমপি নাছিমের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় সাবেক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব

2026-02-01T17:23:51+00:00
2026-02-01T17:23:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
পরিবারসহ সাবেক এমপি নাছিমের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম 
সাবেক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সংগৃহীত ছবি
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় সাবেক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 


এদিন দুদকের উপপরিচালক মো. হোসাইন শরীফ অভিযোগ সংশ্লিষ্ট সাবেক এই এমপি ও তার পরিবারের সদস্যদের নামে থাকা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন এবং জমা করেছেন। তারা বিভিন্ন ব্যাংকে থাকা তাদের হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়া বা বিদেশে পাচারের চেষ্টা করছেন। এসব ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া হলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে হিসাবগুলোর লেনদেন অবরুদ্ধ করা জরুরি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   পরিবারসহ  সাবেক এমপি  নাছিম  ব্যাংক হিসাব  অবরুদ্ধের আদেশ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: