দেশের প্রথম অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম আধুনিক ‘অলিম্পিক ভিলেজ’ বা মাল্টি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।রোববার (১ ফেব্রুয়ারি) সকালে এই

2026-02-01T17:27:43+00:00
2026-02-01T17:27:43+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দেশের প্রথম অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম 
দেশের প্রথম অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম আধুনিক ‘অলিম্পিক ভিলেজ’ বা মাল্টি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে এই মেগা প্রকল্পের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

Advertisement
জানা গেছে, সেনাবাহিনীর নিজস্ব ১৭৩ একর জমির ওপর বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পের প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। প্রকল্পটি সম্পন্ন হলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


প্রস্তাবিত অলিম্পিক ভিলেজে আন্তর্জাতিক মানের একাধিক ইনডোর ও আউটডোর খেলার ভেন্যু, প্রশিক্ষণ সুবিধা, আবাসন ব্যবস্থা, মেডিকেল সাপোর্ট এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ তৈরি হবে।

এফআর
  বিষয়:   ময়মনসিংহ  ত্রিশাল  দেশের প্রথম. অলিম্পিক ভিলেজ  ভিত্তিপ্রস্তর স্থাপন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: