ফের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে প্রাথমিক আবেদনের সময় আবারও

2026-02-01T17:33:52+00:00
2026-02-02T18:41:26+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
ফের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৬:৪১ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে প্রাথমিক আবেদনের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবাইর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ আবেদন সম্পন্ন করতে হবে। এটি আবেদনের সময়সীমা বৃদ্ধির তৃতীয় ধাপ। এর আগে প্রথম ধাপে ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।


সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ (এক হাজার) টাকা অবশ্যই জমা দিতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সব শর্ত মেনে শিক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা—এই তিন শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

এসএসসি (SSC) জিপিএ থেকে ৪০ শতাংশ (৪০ নম্বর)। এইচএসসি (HSC) জিপিএ থেকে ৬০ শতাংশ (৬০ নম্বর)। ভর্তি পরীক্ষা (MCQ)  ১০০ নম্বর।

এমসিকিউ পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে ১ ঘণ্টার মধ্যে। উল্লেখ্য, এই ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। এছাড়াও আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   জাতীয় বিশ্ববিদ্যালয়  ভর্তি  আবেদন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: