অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ঘোষণা

সময়ের আলো ডেস্ক

খেলা

অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড ও সূচি প্রকাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের তিনটি দল, অধিনায়ক ও কোচের নাম

2026-02-01T19:30:25+00:00
2026-02-01T19:30:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
অদম্য টি-টোয়েন্টি কাপের স্কোয়াড ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম 
অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড ও সূচি প্রকাশ। ছবি : সংগৃহীত
অদম্য বাংলাদেশ টি-২০ কাপের স্কোয়াড ও সূচি প্রকাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের তিনটি দল, অধিনায়ক ও কোচের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এবার তিন দলের পূর্ণ স্কোয়াড ও ম্যাচ সূচি প্রকাশ করা হয়েছে।

এই টুর্নামেন্টে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ অংশ নিচ্ছে। টুর্নামেন্টটিতে ১৭ জন ক্রিকেটার নিয়ে প্রতিটি দল গঠন করা হয়েছে।

ধুমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। আর দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

কোচিং স্টাফেও রয়েছে অভিজ্ঞতার ছোঁয়া। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী তুষার ইমরান। আর দুরন্ত একাদশের কোচের দায়িত্বে বিপিএল জয়ী হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।


আগামী ৫ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত। পরদিন ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার। আর ৭ ফেব্রুয়ারি দুর্বার ও দুরন্তের লড়াই দিয়ে শেষ হবে লিগ পর্ব। ৯ ফেব্রুয়ারি সেরা দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। ম্যাচ শুরুর আগে দর্শকদের জন্য থাকবে দুই ঘণ্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

ধূমকেতু একাদশের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশের স্কোয়াড
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশের স্কোয়াড
জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফ্‌ফার সাকলাইন, এমএস মেহরব, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   অদম্য টি-টোয়েন্টি  স্কোয়াড ঘোষণা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: